নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

এবার সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহার পদত্যাগ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:২৪ পিএম
আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (প্রশাসন) সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গতকাল সোমবার তিনি আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি আগামী ১০ এপ্রিল থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন জানিয়েছেন।আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা যায়।মন্ত্রণালয়ের প্রভাবশালী এই কর্মকর্তাকে গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
পদত্যাগপত্রে বিকাশ কুমার সাহা লিখেছেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী ১৯৯৪ সালের ২৫ এপ্রিল তারিখে সহকারী জজ পদে যোগদান করে নিয়মিত পদোন্নতিপ্রাপ্ত হয়ে বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র জেলা জজ) হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমার চাকরিকাল ২৫ বছরের ঊর্ধ্বে। আমি ব্যক্তিগত কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৪ অনুযায়ী আগামী ১০ এপ্রিল থেকে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসর গ্রহণ করতে ইচ্ছুক।’
এর আগে গত ২ মার্চ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আইন ও বিচার বিভাগের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাকে একটি শোকজ নোটিশ দেয় মন্ত্রণালয়। এতে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণ ও আত্মসাতের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

আরও পড়ুন