নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ঈদে অভ্যন্তরীণ রুটে বিমানের বিশেষ ফ্লাইট।

নিউজ ডেস্কঃ
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বিশেষ ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  এসব বিশেষ ফ্লাইট শিডিউল ফ্লাইটের অতিরিক্ত হিসেবে পরিচালিত হবে।
আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়েছে, ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী এবং ঢাকা-বরিশাল রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৫ থেকে ৩০ মার্চ ৬টি, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ২৬ থেকে ৩১ মার্চ ৬টি এবং ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ২৭ মার্চ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানিয়েছে এরই মধ্যে ঈদের এসব বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে।

 

আরও পড়ুন