নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে স্বাগত জানালেন তিতুমীর শিক্ষার্থীরা।

নিউজ ডেস্কঃ
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
রাজধানীর সরকারি ৭ কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কিন্তু তিতুমীর কলেজ আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করলেও সরকারের প্রতি আস্থা রেখে এই বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি জানিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা।গতকাল সোমবার তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজসহ সরকার রাজধানীর গুরুত্বপূর্ণ সাতটি কলেজের সমন্বয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। এ কর্মসূচির অংশ হিসেবে ইউজিসি রোববার (১৬ মার্চ) সাত কলেজের সমন্বয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের একটি নাম (ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) প্রস্তাব করেছে। আমরা সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা সরকারের প্রতি আস্থা ও ইউজিসির প্রতি সমর্থন রেখে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং দৃঢ়ভাবে এর পক্ষে অবস্থান গ্রহণ করছি।

আরও পড়ুন