নিউজ ডেস্কঃ
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
বাংলাদেশ পুলিশের ১২৯ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে তাদের পদোন্নতি দেয়া হয়।
আজ মঙ্গলবার ৩ টি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে ৬২ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে ৩৩ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে ৩৪ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।
পুলিশ বাহিনীর দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এই পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।









