নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল।

নিউজ ডেস্ক:

শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।

দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি আরও বলেন, আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেয়া হবে না।আজ শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ হুঁশিয়ারি দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময়েও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভুক্ষ অবস্থায় থেকেছে আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে।
ইফতার মাহফিলে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন