নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা।

আমারদেশ২৪ ডেস্কঃ
সোমবার, ২৪ মার্চ, ২০২৫
প্রধান উপদেষ্টা ড, ইউনূস দেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।আজ সোমবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।তামিম ইকবাল সোমবার বিকেএসপিতে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।
নিজাম উদ্দিন জানান, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং তার শারীরিক অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়।তিনি আরও বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
নিজাম উদ্দিন জানান, তামিম ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত অবহিত করা হবে।
তামিম বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন।

 

আরও পড়ুন