নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান।

নিউজ ডেস্কঃ

সোমবার , ২৪ মার্চ, ২০২৫

জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতী সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। এমনটি জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। গতকাল রোববার সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সেনাপ্রধান জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর পরামর্শ দেন। খবর বাংলানিউজের।

জেনারেল ওয়াকার–উজ–জামান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত জুলাই আন্দোলনের চার হাজার ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে। তিনি বলেন, আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে।

জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির কৃতী সন্তান। আমরা আপনাদের পাশে আছি সবসময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

 

আরও পড়ুন