নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

আওয়ামী লীগ, নামে নতুন দলের নিবন্ধন চেয়ে আবেদন।

নিউজ ডেস্কঃ
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি। এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন তিনি।
নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন ওই ব্যক্তি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ উল্লেখ করেছেন।
দল গঠনের তারিখ দেওয়া হয়েছে গতকাল সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন। তবে কোন সালের ৩০ এপ্রিল এই দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করা হয়নি।
আবেদনে আরও জানা যায়, নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে উজ্জল রায় নির্বাচিত হয়েছেন বলে জানান। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব নম্বর না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল থাকার বিষয় উল্লেখ করেন।

 

আরও পড়ুন