নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হওয়ার পরামর্শ: ড,ইউনুস।

আমারদেশ২৪ ডেস্ক:

বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড, ইউনূস।তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, ‘তরুণরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে।’

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল বিষয়বস্তু হলো ‘ফিউচার রেডি বিমসটেক : রোল অব দ্য ইয়ং জেন টুওয়ার্ডস প্রো বিমসটেক’। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বিমসটেকের সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড, ইউনূস ব্যাংককে পৌঁছান। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

এরআগে, সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে তিনি রওনা হন।সম্মেলনের প্রথম দিন আজ তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেন। আগামীকাল তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

 

আরও পড়ুন