নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে: সিইসি।

আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নির্বাচন কমিশনের কার্যক্রম বিশেষ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সীমানা পুনর্নিধারণসহ নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার ঈদের পরবর্তী প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।এসময় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য কর্মকর্তাদের প্রসংশা করেন সিইসি। ‎

তিনি বলেন, আপনারা অসাধ্যকে সাধন করেছেন। দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের কাজ শেষ করেছেন। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে।

সিইসি আরও জানান, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ এখনও চলমান এবং এটি শেষ হবে আগামী ১১ এপ্রিল।
শুভেচ্ছা বিনিময়ের সময় অন্য চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন