নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ক্রেতার অভাবে সম্পত্তি বিক্রি করতে পারছেন না নসরুল হামিদ।

নিউজ ডেস্ক
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আড়ালে থেকে এখন সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন তিনি। তবে কাঙ্ক্ষিত ক্রেতা খুঁজে পাচ্ছেন না তিনি। আর যেসব সম্পত্তি বিক্রি করেছেন, তার অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
রাজধানীর গুলশান ক্লাবের ঠিক উল্টো পাশে অনেকটা ফাঁকা পড়ে আছে বড় একটি প্লট। গুলশান-২-এর মতো অভিজাত এলাকায় এক বিঘার ফাঁকা প্লট আর নেই। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এর দাম অন্তত ২০০ কোটি টাকা। মূল্যবান এ সম্পত্তির মালিক নসরুল হামিদ বিপু। দুই মাস ধরে জায়গাটি বিক্রির চেষ্টা চলছে। যদিও খুঁজে পাওয়া যায়নি কাঙ্ক্ষিত ক্রেতা। 
নসরুল হামিদের গুলশানের মূল্যবান এ প্লটটির পাশাপাশি আরও রয়েছে ৫ বিঘা জমি। যেটা রাজধানীর মাদানী এভিনিউর ১০০ ফুট রাস্তার পাশে অবস্থিত। অনেকটা বাগানবাড়ির আদলে এটা গড়ে তুলেছেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার আগে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে সেখানে নিয়মিত আড্ডা দিতেন তিনি।
সম্প্রতি এ জমিটিও বিক্রির জন্য ক্রেতা খোঁজা হচ্ছে। প্রতি কাঠা ২ কোটি করে ধরলেও সম্পত্তিটির মূল্য ২০০ কোটি টাকা। তবে এত বড় জায়গা একসঙ্গে কেনার মতো গ্রাহক না পাওয়ায় ছোট প্লট আকারে বিক্রির তৎপরতা চালাচ্ছে নসরুল হামিদের কোম্পানি হামিদ রিয়েল এস্টেট।
বড় আয়তনের এ দুটি প্লট বিক্রি করতে না পারলেও গুলশান, বনানী ও নিকেতন এলাকার একাধিক ছোট প্লট ও বাড়ি এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন নসরুল হামিদ। আর এসব সম্পত্তি বিক্রির টাকার বড় অংশই তিনি হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শেখ হাসিনা পরিবারের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিতি পাওয়া এ প্রতিমন্ত্রী বর্তমানে কলকাতায় আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন