নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

সাকিবের আওয়ামী লীগে যোগদান ভুল নয়, বিশ্বাসঘাতকা।’

নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টিকেটে মাগুরা থেকে সংসদ সদস্য হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। হাসিনা সরকারের পতনের পর জনতার ক্ষোভের কারণে দেশের মাটিতে এখনো ফিরতে পারেননি এক সময়ের নাম্বার ওয়ান অলরাউন্ডার। তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়েছে।
এবার আওয়ামী লীগে সাকিব আল হাসানের যোগদানের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সাকিবের এ সিদ্ধান্তকে শুধু একটি ভুল পদক্ষেপই নয়, বরং বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করেছেন। এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
দীর্ঘ ওই পোস্টে শফিকুল আলম লেখেন, সাকিব আল হাসানের রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত স্বভাবতই ভুল ছিল না। প্রতিটি নাগরিকের রাজনৈতিক সক্রিয়তায় অংশগ্রহণ করার এমনকি রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলার অধিকার রয়েছে। কিন্তু মুখ্য বিষয়টি হলো তিনি রাজনীতিতে যোগদান করেছেন কি না, তা নয়। বরং তিনি কার সাথে নিজেকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে।
প্রেস সচিব লেখেন, যখন আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল— যেমন গণহত্যা, জোরপূর্বক গুম, নির্বিচারে গ্রেফতার, বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা আইনি অভিযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পদ্ধতিগত দুর্নীতি, এমনকি ব্যাংক ডাকাতি; সাকিব নৈতিকভাবে অপ্রতিরোধ্য একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি কেবল একটি রাজনৈতিক পদক্ষেপ ছিল না, এটি ছিল কঠোর আন্তর্জাতিক তদন্তের অধীনে থাকা একটি শাসনব্যবস্থার প্রতি নীরব সমর্থন।

আরও পড়ুন