নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ক্ষমার আহ্বান ঢাকার বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিবের বৈঠক।

আমারদেশ২৪ ডেস্ক:
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্রবাহিনীর গণহত্যার ঘটনায় দেশটিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে আরও কয়েকটি বিষয়ে সুরাহা প্রত্যাশা করা হয়েছে। সেগুলো হলো : আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদের ন্যায্য হিস্যা এবং ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর। দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিবের মধ্যে ঢাকায় বৈঠক হয়। ওই বৈঠকে ঢাকার পক্ষ থেকে ইসলামাবাদের কাছে এসব প্রত্যাশার কথা তুলে ধরা হয়। পাকিস্তান এ বিষয়গুলো সুরাহার জন্য আলোচনার সদিচ্ছা ব্যক্ত করেছে
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি। এ বিষয়গুলোর মধ্যে রয়েছে : ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্রবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান ও ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর।

আরও পড়ুন