নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

দেশের বাজারে পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্স।

নিউজ ডেস্ক:

শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন ‘সি৭৫এক্স’ আনল তরুণদের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। স্মার্টফোনটিতে রয়েছে- আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং সম্বলিত এবং মেলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড; যেটি কি না পানি, ধুলো ও দুর্ঘটনাজনিত পতনেও ফোনকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়। আর্মরশেল প্রোটেকশন যুক্ত এই ড্যামেজ প্রুফ ফিচার ফোনকে দেয় দারুণ সুরক্ষা। এছাড়া ‘সি৭৫এক্স’-ই একমাত্র স্মার্টফোন যেটি এ দামের মধ্যে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সম্বলিত ফ্ল্যাগশিপ লেভেল ফিচার দিচ্ছে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি ‘সি৭৫এক্স’-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। সেরা পারফরম্যান্সের জন্য এটিকে সাপোর্ট দিচ্ছে বিশেষ ‘অপ্টিমাউজড অ্যালগরিদম’। নিখুঁত ছবি ও উজ্জ্বল কালারের এসব ছবিগুলো প্রতিদিনের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে সাহায্য করে। ‘সি৭৫এক্স’-এর এই ক্যামেরা নাইট ফটোগ্রাফি কিংবা পোট্রেট মোড উভয় ফিচারেই মুগ্ধকর ছবি তুলতে সক্ষম। এটি কম আলোতেও জীবন্ত গল্প উপহার দেয়।

‘কোরাল পিংক’ বর্ণে এই ডিভাইসের বাহারি রঙের বিন্যাস দেখতে দারুণ লাগে। তাই এটি শুধু একটি টেক গ্যাজেট নয় বরং স্টাইল স্টেটমেন্ট। যারা সবকিছুতেই নিজস্বতা ও ব্যক্তিত্বের ছোঁয়া দিতে পছন্দ করেন, এই ডিভাইস নিঃসন্দেহে তাদের জন্য। স্মার্টফোনটির ডিজাইন ও ফিনিশিং গ্রাহকদের দেবে প্রিমিয়াম ফোনের অভিজ্ঞতা।

 

আরও পড়ুন