নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

সুযোগ হাতছাড়া করতে চায় না ঢাকা-বেইজিং।

আমারদেশ২৪ ডেস্ক:
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে এ মুহূর্তের সুযোগগুলো কাজে লাগাতে চায় ঢাকা-বেইজিং। পাশাপাশি সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূ-রাজনীতির সুযোগগুলোও হাতছাড়া করতে চায় না উভয় পক্ষ। বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বাংলাদেশ-চীন সম্পর্ক আরও নিবিড় হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের চাহিদা বাড়লে কুনমিং শহরে বাংলাদেশিদের চিকিৎসার জন্য আরও হাসপাতাল বরাদ্দ করবে চীন। ২ পক্ষের মধ্যে বাণিজ্য বেগবান করতে শিগগির চট্টগ্রাম-কুনমিং সরাসরি আকাশপথে যোগাযোগ চালু হবে। ভবিষ্যতে চট্টগ্রাম-কায়ুকফায়ু-কুনমিংয়ের সঙ্গে সমুদ্রপথের যোগাযোগও চালু হতে পারে।
প্রধান উপদেষ্টার কার্যালয় এক বার্তায় জানিয়েছে, সর্বশেষ চীন সফরের আউটকাম নিয়ে গত রোববার পর্যালোচনা বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মু, ইউনূস। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রাষ্ট্রদূত মো. খলিলুর রহমান, বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টার সর্বশেষ চীন সফরের ভিত্তিতে সামনের দিনে দুই পক্ষের সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সংস্কৃতি গুরুত্ব পায় এবং উভয় পক্ষই চীন সফরে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর প্রতিশ্রুতি ব্যক্ত করে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, চীন সফরে আমরা যেসব পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়ন করা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আমরা নিশ্চিত হওয়া বিষয়গুলোর সুযোগ হারাতে চাই না।

আরও পড়ুন