নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আমারদেশ২৪ ডেস্ক:
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট
আজ বুধবার (২৩ এপ্রিল) বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত (৯ এপ্রিল) ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়।
এরপর এই অফিস আদেশের বিরুদ্ধে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এই আদেশকে ফ্যাসিবাদের দোসরদের রক্ষার অন্যতম হাতিয়ার বলে বর্ণনা করেন সুশীল সমাজ। সামাজিক যোগাযোগের মাধ্যমেও পুলিশের এই বিতর্কিত অফিস আদেশ নিয়ে নিজেদের হতাশার কথা পোস্ট করেন ব্যবহারকারীরা।
৫ আগস্ট রাত ২: ৩০ মিনিট পর্যন্ত সংসদ ভবনে ছিলেন শিরীন শারমিনসহ ১২ জনএরপরই ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।

আরও পড়ুন