নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ।

আমারদেশ২৪ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির এবং ডা. তাসনিম জারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন সংস্থার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠান। নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে—ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে।
নোটিশে বলা হয়, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও, যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন এবং বিভ্রান্তিকর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশ করে সমাজে পারিবারিক ও নৈতিক অবক্ষয় ঘটানো হচ্ছে। এসব কনটেন্টে শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে, ফলে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে।
বিশেষভাবে অভিযোগ আনা হয়েছে—ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারা নানা সময়ে সামাজিক মাধ্যমে স্বাস্থ্যপরামর্শের নামে যৌন উত্তেজক ওষুধ, বিশেষ পণ্য এবং পরোক্ষভাবে অশ্লীলতা ও অপসংস্কৃতি ছড়াচ্ছেন। এতে সমাজে অনৈতিক বার্তা ছড়াচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হচ্ছে।
নোটিশে আরও বলা হয়েছে, এসব ভিডিও ও পণ্যের প্রচারের মাধ্যমে বিদেশি কিছু কোম্পানি এবং দেশীয় চক্র হাজার কোটি টাকা পাচার করছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
নোটিশে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

আরও পড়ুন