নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

৭১ যাত্রী নিয়ে চাকা খুলে যাওয়া বিমান শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ।

আমারদেশ২৪ ডেস্ক:

শুক্রবার ১৬ মে ২০২৫

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমান একটি ফ্লাইটের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেছে।

আজ শুক্রবার (১৬ মে) দুপুর ২: ৩০ মিনিটের দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।এদিকে, এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অ‍্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সেখানে রাখা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ বিমানের ৪৩৬-৪ ফ্লাইটটি শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। বিমানটিতে ৭১ জন যাত্রী ছিল।

 

আরও পড়ুন