নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম।

আমারদেশ২৪ ডেস্ক:
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী ২০ জুনের মধ্যে তাকে দেশে এসে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) থেকে ছুটিতে যাচ্ছেন। আর যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তাকে পররাষ্ট্র সচিব পদে দায়িত্ব দেওয়া হচ্ছে।
আসাদ আলম সিয়াম দায়িত্ব না নেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি আগামী ২০ জুন তিনি অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাবেন। সেই সময় পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মঙ্গলবার (২০ মে) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম। তবে বুধবার (২১ মে) সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজেই তার অবস্থান থেকে সরে যেতে চান। আগামী দুয়েকদিনের মধ্যে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন হবে।

আরও পড়ুন