নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

এ বছর হজ করেছেন ১৬ লাখ ৭৩ হাজার হাজি।

 

আমারদেশ২৪ ডেস্ক:
শনিবার ৭ জুন, ২০২৫

এ বছর পবিত্র হজপালন করেছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন। বিশ্বের ১৭১টি দেশ থেকে তারা হজ করতে পবিত্র মক্কায় সমবেত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।সৌদি আরবের পরিসংখ্যান বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর বিদেশি হাজির সংখ্যা ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন।

আর সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন। পুরুষ হাজির সংখ্যা ৮ লাখ ৭৭ হাজার ৮৪১ জন। আর নারী হাজির সংখ্যা ৭ লাখ ৯৫ হাজার ৩৮৯ জন।হাজিদের মধ্যে আকাশপথে সৌদি আরবে গমন করেছেন ১৪ লাখ ৩৫ হাজার ১৭ জন।
নৌপথে গেছেন ৫ হাজার ৯৪ জন। স্থলপথে হজ করতে গেছেন ৬৬ হাজার ৪৬৫ জন হজযাত্রী।
বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, এ বছর বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৮৭ হাজার ১৫৭। এর মধ্যে মক্কা ও মদিনায় ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
গত ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২৪টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে।

আরও পড়ুন