নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫,
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই। ইচ্ছে করলে যেকোনো সময় তিনি দেশে ফিরতে পারেন। আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময় ‘পুশইন’ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে; তারা প্রোপার চ্যানেলে আসছে না। অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতে আমাদের যেসব নাগরিক আছে তাদের আমরা অবশ্যই নেব। এজন্য তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে। কিন্তু তারা সেটি ফলো না করে জঙ্গলে, রাস্তায় এটা করে, যা অমানবিক।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ড. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









