নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

টিউলিপের বৈঠক : ড,ইউনুস প্রত্যাখান করেছেন।

 

আমারদেশ২৪ নিউজ।
শনিবার, ১৪ জুন, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহা, ইউনূস যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপকে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনীত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধও তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
বর্তমানে যুক্তরাজ্যে সরকারি সফরে থাকা ড. ইউনূস আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যেকোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আইনানুগভাবে আদালতেই মোকাবিলা করা উচিত।
তিনি বলেন, ‘যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলিনি। আমি এটিকে আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত। এখানে আমার জড়িত হওয়া উচিত নয়।’
দুদক অভিযোগ করেছে, টিউলিপ তার খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন। গত বছর ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচূত হন।
এ অভিযোগের বিষয়টি যুক্তরাজ্যে এর আগে ট্রেজারি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী টিউলিপ সরাসরি অস্বীকার করে বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’।
প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের আগে তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, যাতে তিনি ‘ঢাকার দুর্নীতি দমন কমিশনের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে’ সহায়তা করতে পারেন।
তবে ইউনূসের সেই অনুরোধে সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন টিউলিপ সিদ্দিক এক বিবৃতিতে তিনি বলেন, ইউনূস তার সঙ্গে সাক্ষাতে অনীহা দেখিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভুল তথ্য প্রচারের পথে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্ধন জুগিয়েছে.।

আরও পড়ুন