নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আগামীকাল পরীক্ষায় অংশ নেবে আনিসা।

আমারদেশ২৪ নিউজ।

চলতি বছরে চলমান এইচএসসির প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা। মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে আসায় তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
কাল রোববার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবেন তিনি। তার মায়ের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। আজ শনিবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আনিসার বাড়িতে আমাদের কলেজের সবচেয়ে সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে পাঠানো হয়েছিল। তিনি মেয়েটির বাসায় গিয়েছিলেন। খোঁজ-খবর নিয়েছেন। যে সময় কামরুল ইসলাম তখন আনিসার মা একটি রুমে ঘুমাচ্ছিলেন। ফলে তাকে ডেকে ঘুম থেকে তুলে উনি আর কথা বলেননি। তবে ওই ছাত্রীর মা এখন বেশ সুস্থ বলে জেনে এসেছেন আমাদের শিক্ষক।’
রোববারের এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় আনিসার অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, আগামীকালের পরীক্ষায় সে যথারীতি অংশ নেবে। পরবর্তী সব পরীক্ষায়ও সে যথাসময়ে কেন্দ্রে গিয়ে অংশ নেবে।’
আনিসার মায়ের কী হয়েছিল এবং কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল এমন প্রশ্নে অধ্যক্ষ আসাদুজ্জামান বলেন, ‘ছাত্রী দাবি করেছে যে, তার মা অসুস্থ ছিল এবং তার মাকে সে স্থানীয় সেলিনা ক্লিনিকে ভর্তি করেছিল। তবে আমাদের কাছে তার মাকে আসলেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল কি না, তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’
ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘আমার সঙ্গে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কথা হয়েছিল। তিনি আমাকে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা বোর্ডে যোগাযোগ করে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন