জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুরসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেন।
এদিকে আজ বেলা ১১টার দিকে শহিদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ। এ মামলায় বেরোবির সাবেক প্রক্টরসহ ৩০ জনকে আসামি করা হয়েছিল।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানে বেরোবির ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে।
এ মামলায় চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।









