নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের ভোটে নির্বাচিত: তারেক রহমান। ব্যাংক খাতে নতুন করে যুক্ত হয়েছে ১১ হাজারের বেশি কোটিপতি। প্রথম দিন ওয়াকআউট না করলে ভালো হতো। আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত। রাঙ্গামাটিকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা। বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বেলা ১১টায়। এলপি গ্যাস সাড়ে ১২ কেজির ৭৭৬ টাকা থেকে বাড়িয়ে ১,২৩৫ করার প্রস্তাব।

রাঙ্গুনিয়ায় কিশোরীকে নিয়ে উধাও হওয়া সেই যুবক গ্রেফতার, মেয়ে উদ্ধার।

নিউজ ডেস্ক:

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫

চট্রগ্রামে রাঙ্গুনিয়া অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার এবং কিশোর মেয়েকে উদ্ধার করতে দীর্ঘদিন থানার ধারে ধারে ঘুরছিলেন তার বাবা কিন্তু বিষয়টি আপোষ করে নিতে থানা পুলিশ ও প্রভাবশালী মহল তাকে নানাভাবে চাপ প্রয়োগ করছিল বলে অভিযোগ তুলেন তিনি।

এ নিয়ে থানার ওসির বিরুদ্ধে একটি মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন ওই কিশোরীর পিতা। এরপর ওসিকে প্রত্যাহার করে নিলে বিষয়টি রাঙ্গুনিয়াজুড়ে বেশ আলোচনার জন্ম দেয়।

অবশেষে নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইফতেখারকে (২৪)। সে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের হাফেজপাড়া এলাকার মো, ইউসুফের ছেলে। গতকাল বুধবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয় এবং আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে বলে জানান রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল।

তিনি আরও জানান, গ্রেফতার ইফতেখার হোসেন এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০ ধারা অনুযায়ী মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। এই ঘটনায় ভিকটিম ১৩ বছরের কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, চন্দ্রঘোনার বাসিন্দা অভিযুক্ত ইফতেখার ওই কিশোরী মেয়েকে পরিবারের অমতে নিয়ে উধাও হয়ে যান। পরে এক ভিডিও বার্তায় দু’জনে প্রেম করে বিয়ে করেছেন বলে জানায়। এতে মেয়ের মত থাকলেও নিজের নাবালিকা মেয়েকে ফিরে পেতে দীর্ঘদিন ধরে থানার ধারে ধারে ঘুরছিলেন ভিকটিম কিশোরীর পিতা উপজেলার কোদালা ইউনিয়নের বাসিন্দা আহমুদুল হক।

তিনি অভিযুক্ত ইফতেখারের বিরুদ্ধে মামলা দিতে । এই নিয়ে তিনি মডেল থানার সাবেক ওসির বিরুদ্ধে হওয়া একটি মানববন্ধনে অংশ নিয়ে বিষয়টি উল্লেখ করে বক্তব্য দিলে রাতে ওই ওসিকে প্রত্যাহার করে নেয়া হয়।

তবে বর্তমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ঘটনায় তড়িৎ গতিতে ব্যবস্থা নেন। কিশোরী মেয়ের পিতা মামলা দায়ের করলে তিনি অভিযুক্ত ইফতেখারকে গ্রেফতার করেন এবং কিশোরী মেয়েটিকেও উদ্ধার করায় সন্তুষ্টি প্রকাশ করেন পিতা আহমুদুল হক।

 

আরও পড়ুন