নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সরকারি চাকরি অধ্যাদেশের সংশোধন প্রস্তাব অনুমোদন।

নিউজ ডেস্ক:

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সচিবালয়ের কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড, মুহা, ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশের কোন কোন বিষয়গুলো সংশোধন করা হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। সচিবালয়ের কর্মচারীদের দাবি ছিল অধ্যাদেশ পুরোপুরি প্রত্যাহার করা। তা না করে সরকার আগের অধ্যাদেশ সংশোধন করল।

আরও পড়ুন