নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চাকায় ত্রুটি, চট্টগ্রামে ৪০০ যাত্রী নিয়ে রানওয়েতে আটক।

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চাকার ত্রুটির কারণে ৪০০ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকা পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

আজ শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–১৩৮ রানওয়ের-২৩ প্রান্তে এসে থেমে যায় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী মো, ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেদ্দা থেকে প্রায় ৪০০ জন হজযাত্রী নিয়ে এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানটি রানওয়েতে ইউটার্ন নেওয়ার সময় চাকায় ত্রুটির কারণে রানওয়েতে আটকে যায়। এতে অন্যান্য বিমান উড্ডয় ও অবতরণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বিমানবন্দরের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, চাকার ত্রুটি সারিয়ে বিমানটিতে রানওয়ে থেকে সরিয়ে নিতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই বিমানটি সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, হজ থেকে ফিরতি পথে চট্টগ্রামে অবতরণ করেও ২ ঘণ্টার বেশি সময় ধরে বিমানের ভিতর আটকে আছেন ৪০০ যাত্রী। তারা এই মুহূর্তে দুর্ভোগে আছেন বলে অনেক যাত্রী অপেক্ষমান স্বজনদের ফোন করে জানাচ্ছেন।

 

আরও পড়ুন