নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

আমেরিকার সঙ্গে দ্বিতীয় আলোচনা শুরু আজ: প্রেস সচিব।

বুধবার, ৯ জুলাই, ২০২৫

আজ থেকে মার্কিন প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফায় বৈঠকে বসবে বাংলাদেশ। আজ বুধবার (৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এমন একটি পোস্ট দিয়েছেন।

ইংরেজিতে লিখিত ওই পোস্টে প্রেস সচিব বলেন, ‘আমেরিকা-বাংলাদেশ পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে ৯-১১ জুলাই। ইউএসটিআর (ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) থেকে বাংলাদেশকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

হোয়াইট হাউজে ক্ষমতা পুনরুদ্ধারের পর গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়। তবে আলোচনার পথ খোলা রেখে সেটি তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

গত ৭ জুলাই ১৪টি দেশের নেতাদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠানোর পর বাংলাদেশই প্রথম আলোচনা পুনরায় শুরু করছে। ওয়াশিংটন ডিসিতে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। বাংলাদেশ আশা করছে, ২৭ জুনের প্রথম দফা বৈঠকে যে অগ্রগতি হয়েছিল, তার ভিত্তিতেই এবার দ্রুত চুক্তি সম্পন্ন হবে।

এর আগে সোমবার (৭ জুলাই) বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।

আরও পড়ুন