নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

কাঠগড়ায় কাঁদলেন জুনায়েদ আহমেদ পলক।

বুধবার, ৯ জুলাই, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার দায়ের করা পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৯ জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এসময় পলককে কাঁদতে দেখা যায়।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে পুলিশ। এরপর সোয়া ১০টার দিকে বৃষ্টি হালকা হলে তাদের নির্ধারিত নিয়মে আদালতের হাজির করে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন।
গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন- সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। এদিন শুনানীর সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন তিনি। এসময় তার চোখ দিয়ে অঝোরে পানি পড়তে থাকে।
এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, জুনাইদ আহমেদ পলককে আজ যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আনা হয়। এদিন আদালতে এসে তিনি খবর পান যে, তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।
জানা যায়, মামলাগুলোর মধ্যে, মনিরুল ইসলাম মনুকে ৮ মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে ২ মামলায়, সালমান, দীপু, আমুকে ১ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আমারদেশ২৪ ডেস্ক:

আরও পড়ুন