নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএস শাহীনের জামিন।

বুধবার, ৯ জুলাই, ২০২৫
বিএনপিকর্মী মকবুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের পিএস মো. শাহীন আলমের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মো. রোকুনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৪ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ২০ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে বিষয়টি জানা যায় এক মাস পর।
সম্প্রতি জাহাঙ্গীরের পিএস মো. শাহীন আলমের জামিন হওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন। আইনজীবীদের দাবি, ঈদের আগে গোপনে এই আসামির জামিন দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৫ মে আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান। শুনানি শেষে বিচারক তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিবির মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। তারা কার্যালয়ে ভাঙচুর চালান। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
আমারদেশ২৪ ডেস্ক;

আরও পড়ুন