নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশজুড়ে চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে যেকোনো সময় চিরুনি অভিযান চালানো হবে।

নিউজ ডেস্ক।

রবিবার ১৩ জুলাই ২০২৫

দেশজুড়ে চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে যেকোনো সময় চিরুনি অভিযান চালানো হব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (১৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইব্যুনালে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। খুলনার হত্যাকাণ্ডের ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এ ক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে বলে জানান তিনি।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন