নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

জাতীয় সংসদ নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহার চায়।

আমারদেশ২৪ নিউজ।

বুধবার ২৩ জুলাই ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহার চায়স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আবদুল হাই এ সংক্রান্ত চিঠি এরই মধ্যে ইসি সচিবের কাছে পাঠিয়েছেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করবে, যা বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)।

ও নিরপেক্ষভাবে সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন; মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করা; ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা, আইন-শৃঙ্খলা বাহিনীতে সদস্য নিয়োগ ও পাসিং আউট কার্যক্রমও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়।

অন্যদিকে সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি পৃথক প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা করার পরিকল্পনা; জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেজন্য নজরদারি জোরদার, নির্বাচনের আগে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা থেকে সতর্ক থাকা, নির্বাচনপূর্ব এবং নির্বাচনকালীন সময়ে সব সংস্থাকে একত্রে নিরপেক্ষভাবে পরিস্থিতি মোকাবিলা করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইসির সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, এটা এখনই বলা সম্ভব নয়। এজন্য কমিশনের সিদ্ধান্ত প্রয়োজন।

 

আরও পড়ুন