নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আমারদেশ২৪ নিউজ।

বৃহস্পতিবার, ২৪ জুলাই , ২০২৫

আইনহীবী সাইফুল ইসলাম হত্যাসহ রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাস সংশ্লিষ্ট ৫টি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টা ২৫ মিনিটে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের (বিচারক হাসানুল ইসলাম) এ আদেশ দেন। বিষয়টি রাষ্ট্রপক্ষে উপস্থিত সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ নিশ্চিত করেন।

চিন্মময় দাশের পক্ষে শুনানিতে অংশ নেয় ঢাকা থেকে আগত আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি টিম।জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত চত্বর ছিল পুলিশের টহল ও নজরদারিতে।

২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ডের তৎকালীন বিএনপি সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, তারা জাতীয় পতাকা অবমাননা করেছেন। পরে ফিরোজ খানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

এরপর ২৫ নভেম্বর ঢাকায় অভিযান চালিয়ে চিন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ।পরদিন ২৬ নভেম্বর তার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

আলিফ হত্যা ঘটনায় ছাড়াও পুলিশের ওপর হামলা, কাজকর্মে বাধা, বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও ৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে অন্তত ২১ জনের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চিন্ময় দাশকে বর্তমানে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আছেন এবং জামিন না মঞ্জুর হওয়ায় তিনি এখনও বিচারিক হেফাজতেই রয়েছেন।

 

আরও পড়ুন