নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সার্ভিস ‘স্টারলিংক।

তথ্যপ্রযুক্তি।

শুক্রবার ২৫ জুলাই ২৯২৫

স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সার্ভিস ‘স্টারলিং’ এ বিভ্রাট দেখা দেওয়ায় বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এ অবস্থা প্রায় আড়াই ঘণ্টা দীর্ঘ হয়। নজিরবিহীন এই ঘটনায় প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীদের পাশাপাশি স্টারলিংক প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও দুঃখ প্রকাশ করেছেন।

এত বড় পরিসরের এই বিভ্রাট স্টারলিংকের জন্য নজিরবিহীন ঘটনা। এটি সফটওয়্যার ত্রুটি, ব্যর্থ হওয়া আপডেট, এমনকি সাইবার আক্রমণের ফলও হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, এই বিভ্রাট প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৬০ লাখেরও বেশি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হন।

আল জাজিরা বলছে, ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করা আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা (বাংলাদেশ সময় রাত ১টা) থেকে বিভ্রাট শুরু হয়। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে ৬১ হাজারের বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে।,

স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় কিছু অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল, যার কারণেই এই বিভ্রাট দেখা দেয়। আমরা এই সাময়িক সমস্যার জন্য দুঃখিত। স্টারলিংক সবসময়ই একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই ঘটনার মূল কারণ তদন্ত করে নিশ্চিত করব— এমন যেন আর না ঘটে।

অপরদিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্ক লেখেন, এই বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স এর মূল কারণ খুঁজে বের করে তা চিরতরে সমাধান করবে।

২০২০ সাল থেকে স্পেসএক্স ৮ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। পৃথিবীর কাছাকাছি কক্ষপথে এসব স্যাটেলাইটের মাধ্যমে একটি বিস্তৃত এবং ছড়িয়ে থাকা ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন