নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

কক্সবাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আমার দেশ ২৪ ডেস্ক।

শুক্রবার ০১ আগস্ট ২০২৫

আজ ১ আগস্ট (শুক্রবার) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকব। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জাতীয় গ্রিডের ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনে জরুরি কাজের কারণে এ শাটডাউন কার্যক্রম নেওয়া হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকত

এর আগে (৩০ জুলাই) পিজিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।

পিজিসিবি সূত্রে জানা গেছে, ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্তন ও ক্ষমতাবৃদ্ধি’ প্রকল্পের আওতায় দোহাজারী–শিকলবাহা ১৩২ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের সার্কিট–১ ও সার্কিট–২ বন্ধ রাখা হবে। লাইনের LILO অংশ নতুনভাবে নির্মিত পটিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই শাটডাউন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের পরেও গ্রাহক প্রান্তে (লোড সাইড) বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে অতিরিক্ত ১-২ ঘণ্টা সময় লাগতে পারে। ফলে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় কক্সবাজার জেলা ও আশপাশের এলাকায় গ্রাহকদের বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

 

আরও পড়ুন