আমারদেশ২৪ ডেস্ক।
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সাবেক শেখ হাসিনা সরকার পতনের গৌরবময় ৩৬ জুলাই (৫ আগস্ট) দিনটিকে স্মরণ করে জুলাই-আগস্টের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মোবাইল ফোন অপারেটর টেলিটক।
এই দিনটিকে কেন্দ্র করে ‘৩৬ টাকার অফার’ চালু করেছে টেলিটক অপারেটর। অফারটির আওতায় গ্রাহকরা মাত্র ৩৬ টাকা রিচার্জ করলেই পাবেন- ৫ জিবি ইন্টারনেট ডাটা, ৩৬ মিনিট টকটাইম ও ৩৬টি এসএমএস। এর মেয়াদ ৫ দিন।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) থেকে আগামী ৯ আগস্ট পর্যন্ত পাওয়া যাবে প্যাকেজটি। কোনো গ্রাহক অফারটি পেতে চাইলে সরাসরি ৩৬ টাকা রিচার্জ করতে পারেন কিংবা টেলিটক থেকে ডায়াল করতে পারেন এই *111*36# নম্বর।৩৬ জুলাই এখন আর শুধু তারিখ নয়, বরং হয়ে উঠেছে আত্মত্যাগ, সংহতি ও সাহসিকতার বিশাল প্রতীক।









