নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ।

আমারদেশ২৪ ডেস্ক।
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। পাঁচটি বিষয়ে মোট ৪শ’ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সোমবার (৪ আগস্ট) এক চিঠিতে এসব তথ্য জানায়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার ২০২৫ সালের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মাবলী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা হবে পাঁচটি বিষয়ের ওপর। এর মধ্যে তিনটি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে এবং দুটি বিষয় একত্রে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
এতে আরো বলা হয়েছে, বাংলা, ইংরেজি ও প্রাথমিক গণিত-এই তিনটি বিষয়ের ওপর ১০০ নম্বর করে প্রশ্নপত্রে পরীক্ষা হবে। আর প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়-এই দুটি বিষয়ের ওপর ৫০ নম্বর করে, মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। খবর বাসসের।
পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রশ্নপত্রে ডোমেইনভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতাভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন