নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিমানবন্দর বিশৃঙ্খলা করার মামলায় আক্তারুজ্জামানের জামিন শুনানি আজ। চারদিনের রাষ্টীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান। আফগানিস্তান পাকিস্তানের বিভিন্ন এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প। দূর্গাপুজা শান্তিপূর্ণ হওয়ায় প্রশাংসায় ভাসছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের আজ জম্মদিন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনী কমান্ডার ট্রাইব্যুনালে হাজির। সাবেক আইনমন্ত্রীর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন।

আফগানিস্তান পাকিস্তানের বিভিন্ন এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প।

আন্তর্জাতিক ডেস্ক।

বিশ্বের আফগানিস্তান পাকিস্তানের বিভিন্ন এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এতে ২ দেশের কয়েকটি প্রদেশ ও অঞ্চলে কম্পন সৃষ্টি হয়।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আফগানিস্তানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।

অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তানের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

amardesh24.com

 

আরও পড়ুন