নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

হাটহাজারী ব্যবসায়ী হত্যা মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাদ ২দিনের রিমান্ডে।

নিজস্ব প্রতিবেদক ।

চট্রগ্রামের হাটহাজারী এলাকার ব্যবসায়ী মাসুদ কায়সার হত্যার মামলায় সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।তকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ডের বিষয়ে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ব্যবসায়ী মাসুদ কায়সার হত্যার মামলায় মো. সাজ্জাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গত বছরের ২৯ আগস্ট হাটহাজারীর কুয়াইশ অনন্যা আবাসিক এলাকায় আনিসুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে সাজ্জাদসহ ৫ আসামির বিরুদ্ধে মামলা করেন। গত ১৫ মার্চ ঢাকা থেকে ‘ছোট সাজ্জাদকে’ গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরে তার স্ত্রী তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন।
তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। সাজ্জাদকে বিরুদ্ধে জোড়া খুনসহ ১৭ টি মামলা রয়েছে। বিদেশে পলাতক সাজ্জাদ আলীর সহযোগী সাজ্জাদ প্রকাশ ছোট সাজ্জাদ।

 

আরও পড়ুন