লাইফস্টাইল ডেস্ক।
‘বিগ বস’ রিয়্যালিটি শো থেকে শুরু হয় প্রেম, প্রেমের পরিণতি বিয়ে, পরে বিয়ের ভাঙন।দীর্ঘদিন পর আবারও জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় তারকা সারা খান। প্রযোজক কৃষ পাঠক-কে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন তিনি। তবে এই সুখবর প্রকাশ্য হতেই সামাজিক মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সারা ও কৃষ বিয়ে করেছেন। সারা হাতে লাল চুড়ি, পরনে পাতলা নীল চুড়িদার এবং সিঁথিতে সিঁদুর পরিহিত অবস্থায় বিবাহিত জীবনে প্রবেশ করেছেন। কিছু অনুসারী তাদের নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু কিছু নেটিজেন এই বিয়েকে ভিন্ন চোখে দেখছেন। অন্য ধর্মের ছেলেকে বিয়ে করায় তীব্র নিন্দা করেছেন। তারা দাবি করেছেন, ধর্মীয় নিয়ম অনুযায়ী এই বিয়ে. স্বীকৃত হয়নি।
এক নেটিজেন প্রশ্ন করেন, সবার এত শুভেচ্ছা কেন? কৃষ কি সারাকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন? যদি করেন, তখনই শুভেচ্ছা জানাবো। অন্যথায় এটি ভুল। তারা আরও যুক্তি তুলেছেন, নারীদের অন্য ধর্মে বিয়ে করার অনুমতি দেওয়া হয়নি, এই বিয়ে বৈধ নয়।
আরেক জন মন্তব্য করেছেন, একটু লজ্জা করো। জাহান্নামে যাওয়ার উচিত।এমন তির্যক মন্তব্য স্বত্ত্বেও, সারা খান বা কৃষ পাঠক উভয়েই এখন কোনো প্রতিক্রিয়া দেননি।









