আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কিছু সময় পরেই ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান।মার্কিন ভূতত্ত্ব বিভাগের তথ্য বলছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৯।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি জাপানের কুজি শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূগর্ভের ৫১.৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরি ভিত্তিতে মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছেন।মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন অব্যাহত রাখব। পারমাণবিক স্থাপনাগুলো থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।
amardesh24.com









