বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
কলেজছাত্রী বার্জিস শাবনাম বর্ষা ও তার প্রেমিক মো. মাহির রহমানের সম্মিলিত পরিকল্পনায় খুন করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা জোবায়েদকে। তাকে বাসার নিচ থেকে আঘাত করা শুরু করেন মাহির ও তার বন্ধু ফারদীন আয়লান। খুনের সময় উপস্থিত ছিলেন বর্ষা
গতকাল মঙ্গলবার ডিএমপির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান সামী। তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির। হত্যার দিনে মাহিরের সঙ্গে তার আরও দুই বন্ধু ছিলেন। হত্যার জন্য তারা নতুন দুটি সুইচ গিয়ার কেনেন। ওই দিন এলোপাতাড়ি ছুরি চালান মাহির।
পুলিশ জানায়, বর্ষার সঙ্গে মাহিরের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু মাঝে জোবায়েদের ওপর দুর্বল হয়ে পড়েন বর্ষা। এ সময় বর্ষা মাহিরকে না করে দেন। জোবায়েদকে পছন্দ করেন বলে মাহিরকে জানান বর্ষা। কিন্তু কিছু দিন পরই আবার মাহিরকে তিনি জানান, জোবায়েদকে আর ভালো লাগে না। তখন জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির। জোবায়েদের সঙ্গে মাঝে তিন মাসের প্রেমের সম্পর্ক ছিল বর্ষার। কিন্তু পরবর্তীতে জোবায়েদের থেকে সরে আসতে চান বর্ষা। জোবায়েদের সঙ্গে এই তিন মাসের সম্পর্কে থাকার সময়ও মাহিরকে বর্ষা নিজের গহনা বেচে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে বাইক কিনে দেন।
লালবাগ জোনের ডিসি বলেন, হত্যার দিন বিকেলে জীবন বাঁচাতে জোবায়েদ নিচ থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকেন। তিন তলায় ওঠার পর তিনি আর হাঁটতে পারছিলেন না। এ সময় সিঁড়িতে জোবায়েদের সঙ্গে বর্ষার দেখা হয়। বর্ষাকে জোবায়েদ বলেন, ‘আমাকে বাঁচাও’। কিন্তু বর্ষা বলেন, ‘তোমাকে না মারলে আমি মাহিরের হবো না’। এ সময় জোবায়েদের গলার ডান পাশে সুইচ গিয়ার দিয়ে আঘাত করেন মাহির। ছুরি মেরে পালিয়ে যাওয়ার সময় মাহির তার বন্ধু আইলানকে ছুরি তুলে আনতে বলেন।
ডিসি বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাহিরের বন্ধু প্রিতমকে সাক্ষী হিসেবে রেখেছে পুলিশ। মাহির খুন করে প্রিতমের কাছে স্বীকার করেন।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন জোবায়েদ হোসেন। একইসঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।
গত এক বছর ধরে জোবায়েদ হোসেন পুরান ঢাকার আরমানীটোলায় নুরবক্স লেনে রৌশান ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে পদার্থ, রসায়ন ও জীববিদ্যা পড়াতেন। বর্ষার বাবার নাম গিয়াসউদ্দিন









