নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন খালাস চেয়ে আপিল করেন।

সোসবার ২২ ডিসেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ সোমবার সকালে আইনজীবীর মাধ্যমে তিনি এ আপিল করেন।

আপিল আবেদনে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হিসেবে দায়িত্ব পালন করছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এর আগে গত ১৭ নভেম্বর মামলার রায়ের মাধ্যমে সাবেক এই আইজিপিকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে আসামি থেকে রাজসাক্ষী হন তিনি।

ওইদিন বহুল আলোচিত এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে একটি অভিযোগে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও  আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে (অ্যাপ্রুভার) রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন