নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

শবে বরাতে সিলেটের দুই ওলির মাজারে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

আমারদেশ২৪ নিউজ।

বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে পবিত্র লায়লাতুল বরাত বা শবে বরাত। সৌভাগ্যের এই রজনী প্রত্যেকটি মসজিদে মুসল্লিরা ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করছেন। বিশেষ করে সিলেটের দুই ওলির মাজারে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে

মঙ্গলবার এশার নামাজের পর থেকেই নগরীর দরগাহ গেইট এলাকায় হযরত শাহজালাল (রহ.) ও খাদিমনগরের হযরত শাহপরান (রহ.) মাজারে হাজার হাজার মুসল্লির ভিড় দেখা গেছে। কেউ মাজার জিয়ারত করছেন কেউবা মসজিদে নফল ইবাদত করছেন। আবার মাজারটিলা কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করতেও দেখা গেছে।

আরও পড়ুন