কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।আজ রবিবার (২২ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হবে।
পরে ঢাকায় ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।ওই দিন জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৫ মার্চ বিকেল আড়াইটায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌর পর্যায়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়েছে।
আমারদেশ২৪ নিউজ।









