নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার সচিবদের নির্দেশনা। আলোচনার শীর্ষে থাকা বনলতা এক্সপ্রেস বক্স: ব্যবসা ৩ কোটি প্লাস। একলাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও। দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শেষ হতে হামলা চালিয়েছে ইরান। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। হামের উপসর্গে ৪ মৃত্যু হাসপাতালে ভর্তি ৬৮৫।

রঙিন উৎসবকে ঘিরে যখন বড় পর্দায় নতুন গল্পের উচ্ছ্বাস।

বিনোদন ডেস্ক।

ঈদুল ফিতরের রঙিন উৎসবকে ঘিরে যখন বড় পর্দায় নতুন গল্পের উচ্ছ্বাস,ঠিক তখনই হঠাৎ করে ছন্দপতন। প্রতীক্ষার তালিকা থেকে ছিটকে গেল বহুল আলোচিত সিনেমা ‘পিনিক’। জাহিদ জুয়েলের পরিচালনায় আদর আজাদ ও শবনম বুবলীর জুটিকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছিল দর্শকদের মনে, তা যেন মুহূর্তেই রূপ নিল হতাশায়।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছবিটির মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা পরিচালক সায়মন তারিক। পরিচালক সায়মন তারিক গণমাধ্যমকে জানান, সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

তিনি বলেন, ‘আমরা এই ঈদে ছবিটি মুক্তি দিতে পারছি না। সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। অথচ আমরা ২১ দিন আগেই ছবিটি জমা দিয়েছিলাম।’

ছাড়পত্র পেতে দেরি হওয়ায় বিপণন ও হল বুকিংয়ের সময় হারিয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘১৬ মার্চ এসে হাতে ছাড়পত্র পেলাম। ঈদের আর মাত্র চার দিন বাকি। এই অল্প সময়ে প্রচারণা কীভাবে করব।‘

শেষে বলেন, ‘আর হলই বা চূড়ান্ত করব কী করে। অথচ ঈদের অন্য সিনেমাগুলো জমা পড়ার সঙ্গে সঙ্গেই দেখা হলো, কিন্তু আমাদেরটা আটকে রাখা হলো। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন