নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

হামের উপসর্গে ৪ মৃত্যু হাসপাতালে ভর্তি ৬৮৫।

কাজী জাহাঙ্গীর, চট্রগ্রাম।

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮৫ জন। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৮৫ জন। এ সময় হামের সংক্রমণ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, ‘আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ ছাড়াও ঢাকার মুগদা, সোহরাওয়ার্দী, ডিএনসিসি, সংক্রামক ব্যাধি হাসপাতাল, মাতুয়াইলের আইসিএমএইচ এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়েছে ৬৭৮ জন। তবে হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা আরো কয়েক গুণ বেশি।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন