নিউজ ডেস্ক।
আকর্ষণীয় অফার নিয়ে মগবাজার শাখা ছাড়া অন্যান্য শাখা চালু রাখার ঘোষণা দিয়েছে Nobin Fashion। আজ আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে জানানো হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় এবারের ঈদ উৎসব ১৫ দিনব্যাপী চালানো হবে। কই সঙ্গে আকর্ষণীয় অফার নিয়ে অন্যান্য শাখা চালু রাখা হবে।
এতে আরও বলা হয়, Hasnat Abdullah এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালের উদ্যোগে মগবাজার ছাড়া বাকি শাখাগুলো চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উপলক্ষে বার্তা দেবেন বলেও জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার দেশজুড়ে আলোচনার মধ্যে থাকা নবীন ফ্যাশনের মালিক Enamul Hasan Nobin ঢাকা ছেড়ে যাওয়ার ঘোষণা দেন। ফেসবুক পোস্টে তিনি জানান, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে দেশ ছাড়ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে আসার আশা প্রকাশ করেন।এদিন বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও একই সিদ্ধান্তের কথা জানান তিনি।
আমারদেশ২৪ নিউজ।









