নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

ব্র্যাক ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস।

নিজস্ব প্রতিবেদক।

ব্র্যাক ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিব ও জাতীয় দিবস উদযাপন করেছে। স্বাধীনতার চেতনা ধারণ এবং মুক্তির সংগ্রামে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়টি দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।

গতকাল বুধবার, ২৫শে মার্চের ভয়াল কালরাত্রি স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের বিভীষিকাময় সেই রাতের স্মৃতি পুনরুজ্জীবিত করা হয় এবং শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

আজ, ২৬শে মার্চ সকাল ৮টায় ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক, স্কুল অফ জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, ডিরেক্টর অফ কমিউনিকেশন্স খায়রুল বাশার ও স্টুডেন্টস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।

এরপর বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন