নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার সচিবদের নির্দেশনা। আলোচনার শীর্ষে থাকা বনলতা এক্সপ্রেস বক্স: ব্যবসা ৩ কোটি প্লাস। একলাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও। দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শেষ হতে হামলা চালিয়েছে ইরান। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। হামের উপসর্গে ৪ মৃত্যু হাসপাতালে ভর্তি ৬৮৫।

দেলোয়ার হত্যা মামলায় ডিজিএফআই, শোখ মামুনকে ৫ রিমান্ড।

ঢাকা মিরপুর মডেল থানা এলাকার দেলোয়ার হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ-এর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ঘটনায় মামুন খালেদের ভূমিকা ছিল এবং এর মাধ্যমে তিনি রাজনৈতিক সুবিধা পেয়েছেন।

পিপি আরও অভিযোগ করেন, ছাত্র আন্দোলনে তার নির্দেশে হামলার ঘটনা ঘটে, যেখানে দেলোয়ার নামে একজন নিহত হন। এছাড়া ১/১১ সময়কালে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের আটক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগও তোলেন তিনি।

শুনানিতে আরও বলা হয়, বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

amardesh24.com

আরও পড়ুন